ঢাকা | 20 May 2026

মধুপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পেলো ৩৬২ শিক্ষার্থী

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 8, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

মধুপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে ৩৬২ শিক্ষার্থীকে বৃত্তির অর্থ  ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। 
শনিবার ৮ নভেম্বর সকালে মধুপুর জেলাপরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

পবিত্র আল কোরআন ও গিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এসোসিয়েশনের 
সভাপতি মোজাফফর আলী আকন্দের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  বিশেষ অতিথি  ছিলেন মধুপুর সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান আব্দুস সালাম, মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের  সহকারী অধ্যাপক শিশির , শিক্ষানুরাগী ও মধুপুর উপজেলা বিএনপি এর সিনিয়র সহ সভাপতি এম রতন হায়দার , মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নূর- নবী শিহাব , বৃত্তি  পরিক্ষার পরিক্ষা নিয়ন্ত্রক আলী আকবর। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ,শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন মধুপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুল হোসেন। 
আলোচনা অনুষ্ঠান শেষে  ৩৬২ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। এ বেসরকারি বৃত্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো  ১০০৯ জন। বৃত্তি পেয়ে  উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকগণ।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ