জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা।
মঙ্গলবার (১৯ মে) সকালে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ধনবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বণ্যার্ঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
ভূমিসেবা মেলার অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী, উপজেলা সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ, উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমি সেবা পৌঁছে দিতে নাগরিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিসেবা মেলা পালিত হচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় ভূমি সেবা গ্রহীতাসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।