প্রিন্ট এর তারিখঃ May 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 20, 2026 ইং
সখীপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন

টাঙ্গাইলের সখীপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা ভূমি কার্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম। উপজেলা প্রশাসন ও রাজস্ব প্রশাসন এ মেলার আয়োজন করেছে।
সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলার সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস আশা, সাংবাদিক এনামুল হক, স্থানীয় কৃষক আবদুর রাজ্জাক প্রমুখ বক্তব্য দেন। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক কৃষক উপস্থিত ছিলেন। পরে ভূমি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com