প্রিন্ট এর তারিখঃ May 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 20, 2026 ইং
‘ঋণ নিয়ে পরিশোধ না করার মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বিআরডিবি যাতে সুসংগঠিক হয় সে লক্ষে কাজ করে যাচ্ছে আমাদের সরকার। আমাদের দেশে একটি প্রচলন আছে ঋণ নিলে সে ঋণ পরিশোধ করার ইচ্ছে হারিয়ে ফেলে। আমাদের এ ধরনের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে।
তিনি আজ টাঙ্গাইলের বাসাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: (বিআরডিবি) এর ৩৬তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
বিআরডিবি চেয়ারম্যান মো: ইউসুফ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, বিআরডিবি টাঙ্গাইলের উপপরিচালক আবদুর রহমানসহ অন্যরা।
এসময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাসাইল বিআরডিবি এর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ নূরুল ইসলাম।
বার্ষিক সাধারণ সভায় বিআরডিবি'র চেয়ারম্যান মো: ইউসুফ আলী খান বিগত বছরের কার্যক্রমের পর্যালোচনা, আর্থিক হিসাব-নিকাশ উপস্থাপন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে স্থানীয় সমবায়ী নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com