ঢাকা | 20 May 2026

টাঙ্গাইলে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Apr 5, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শিল্পকলা একাডেমিতে লিড ব্যাংক: কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির আয়োজনে ও বাংলাদেশ ব্যাংক এর সার্বিক তত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক  প্রদক্ষিন করে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এর সভাপতিত্বে ও মোহনা টিভির প্রেজেন্টার ফারজানা ইয়াসমিন এর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় ঢাকা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট পরিচালক মো. ইকবাল মহসিন। এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় ঢাকা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনুর রশিদ, সহকারী পুলিশ সুপার রবিউল ইসলামসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুইশত শিক্ষার্থী ও সহযোগী ব্যাংকসমুহ ৩৩ টি ব্যাংক কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন ব্যাংক কর্মকর্তা ও কিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিরা।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ