ঢাকা | 20 May 2026

সখীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 27, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 
টাঙ্গাইলের সখীপুরে পুকুরের পানিতে ডুবে ইয়ামিন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের এতিমখানা মার্কাস মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইয়ামিন তার মা আঁখি আক্তারের সঙ্গে ওই এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। সে যাদবপুর ইউনিয়নের কলাবাগান এলাকার সৌদি আরব প্রবাসী আব্দুল করিমের ছেলে। 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু ইয়ামিন তার মা আঁখি আক্তারের সঙ্গে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বাসা ভাড়া নিয়ে স্থানীয় সোনার তরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করত। সে ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। আজ বুধবার বিকেলে ফুটবল নিয়ে এতিমখানা মার্কাস মসজিদ সংলগ্ন পুকুরে খেলতে নামে। বিকেল তিনটার দিকে স্থানীয়রা ভাসমান অবস্থায় ইয়ামিনকে দেখতে পান। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে। পরে হাসপাতালে ইসিজি করার মাধ্যমেও তার মৃত্যু নিশ্চিত করা হয়। 

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, ঘটনা শুনেছি, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 




কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ