প্রিন্ট এর তারিখঃ Mar 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 4, 2026 ইং
সোনার বাংলা চিলড্রেন হোমে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) পরিচালিত সোনার বাংলা চিলড্রেন হোমে ২মার্চ, ১২ রমযান সোমবার রমযানের তাৎপর্য বিষয়ক আলোচনা, ইফতার মাহফিল ছাত্র ছাত্রীদের মাঝে কুরআন শরীফ হাতে দেওয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ই.সি.ডি.পির সিনিয়র কর্মসূচির ব্যবস্থাপক এ.এইচ.এম আকরাম হোসেন, বিশেষ অতিথি ছিলেন ই.সি.ডি.পির প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ জুবায়ের, হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোনার বাংলা চিলড্রেন হোমের প্রিন্সিপাল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। শেষে ১০ জন শিক্ষার্থীর হাতে কুরআন শরীফ তুলে দেওয়া হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com