প্রিন্ট এর তারিখঃ Mar 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 26, 2026 ইং
ভালুকায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ময়মনসিংহের ভালুকায় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। ২৬ মার্চ ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ভালুকা স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। এ সময় উপজেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৮টায় ভালুকা সরকারী ডিগ্রী কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেনসহ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও রস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা, মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
এছাড়া, বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com