প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 6, 2026 ইং
মানুষের কাছে গিয়ে খোঁজখবর নিচ্ছেন মোঃ সুমন মৃধা

টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৪নং কুড়াগাছা ইউনিয়নে সাধারণ মানুষের পাশে থাকতে প্রতিদিনই বিভিন্ন এলাকায় গিয়ে খোঁজখবর নিচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুমন মৃধা। তিনি বাড়ি বাড়ি গিয়ে এলাকার মানুষের সুখ দুঃখ শুনছেন এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে আশ্বাস দিচ্ছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকার উন্নয়ন, শান্তি ও সামাজিক কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান করছেন, যা এলাকাবাসীর মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
মোঃ সুমন মৃধা বলেন, আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। এলাকার উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।
এ সময় তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন, যাতে ভবিষ্যতে আরও ব্যাপকভাবে জনগণের সেবা করতে পারেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com