প্রিন্ট এর তারিখঃ Apr 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 22, 2026 ইং
ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু, আহত দুই সন্তান

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় রেলক্রসিং দুর্ঘটনায় একজন নারীর মৃত্যু হয়েছে এবং তার সঙ্গে থাকা দুই সন্তান গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে আগতেরিল্লা রেলক্রসিং এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মরিয়ম বেগম গোপালপুর উপজেলার ফুলবাড়ি গ্রামের আব্দুল জব্বারের স্ত্রী। জানা যায়, তিনি তার ছেলে ও মেয়েকে নিয়ে রিক্সা ভ্যানে ফুলবাড়ি থেকে ভূঞাপুরে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে আগতেরিল্লা রেলক্রসিং পার হওয়ার সময় জামালপুর থেকে আসা একটি ট্রেন ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মরিয়ম বেগমের মৃত্যু হয় এবং তার দুই সন্তান গুরুতরভাবে আহত হয়।
দুর্ঘটনার পর পরিবারের স্বজনরা পুলিশকে অবহিত না করেই নিহতের মরদেহ নিয়ে চলে যান। আহত ছেলে ও মেয়েকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com