প্রিন্ট এর তারিখঃ Aug 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 30, 2026 ইং
মধুপুর বন এলাকা পরিদর্শন করলেন পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এম,পি

শনিবার (২৯ আগস্ট) বিকেলে মধুপুর বন এলাকা পরিদর্শনে আসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এম,পি। দোখলা রেষ্ট হাউজে মাননীয় মন্ত্রী স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আলম, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, সাবেক সহসভাপতি জয়নাল আবেদীন বাবলুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com