প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 28, 2026 ইং
টাঙ্গাইলে বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিলের নবীন আইনজীবী সংবর্ধনা অনুষ্ঠিত

টাঙ্গাইলে নবীন আইনজীবীদের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরণ করে বাংলাদেশ ইসলামিক ল'ইয়ার্স কাউন্সিল টাঙ্গাইল জেলা শাখা। এ উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল এডভোকেট বার সমিতির ১নং হল রুমে এক নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
এতে প্রধান অতিথি ছিলেন ল'ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ইসি সদস্য সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার। বিশেষ অতিথি ছিলেন ল'ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও ল'ইয়ার্স কাউন্সিল টাঙ্গাইল জেলা শাখার প্রধান উপদেষ্টা, জামায়াতের জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য আহছান হাবিব মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ল’ইয়ার্স কাউন্সিল, জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সরকার কবির উদ্দিন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির খন্দকার আব্দুর রাজ্জাক ও সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট আনিসুর রহমান ও অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন প্রমুখ। অতিথিরা টাঙ্গাইল এডভোকেট বার সমিতির নবীন আইনজীবীদের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com