ঢাকা | 21 May 2026

আজকে বিএনপি আ.লীগের ঘাড়ে চড়ে ক্ষমতায় থাকার বাসনা করছেন .... ফরহাদ মজহার

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :May 21, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার বলেছেন, শাহ আলী মাজারে হামলা করার কথা নয়। এটি সরাসরি এই সরকারের উৎখাত করার পরিকল্পনা। প্রকাশ্যে লাঠি নিয়ে মাজারে প্রবেশ করে হামলা  করা হয়েছে। তাদের প্রত্যাকের ছবি রয়েছে। আমি স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিনে বলছি হামলাকারী এখনো কেনো গ্রেপ্তার হল না। ওই হামলা হয়েছে বিএনপিকে ক্ষমতাচূত করার জন্য।

বুধবার (২০ মে) দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ারে উবিনীগ ও নয়াকৃষির উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষে আয়োজিত  নয়াকৃষি প্রাণবৈচিত্র্য মেলা ও  কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা বিএনপিকে সমালোচনা করি। বিএনপি যেখানে ভালো কাজ করে না আমরা চাপ দেয়ার চেষ্টা করি। বিএনপি তো আওয়ামী লীগ নয়। আমার কথা যদি বিএনপি বুজতে না পারে তাহলে নিশ্চিহ্ন হয়ে যাবে। বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য বহুশক্তি তৎপর। আজকে বিএনপি আওয়ামী লীগের ঘাড়ে চড়ে ক্ষমতায় থাকবার বাসনা করছেন।

তিনি বলেন, আমরা একটি ফ্যাসিস্ট সরকার দেখেছি। গণঅভ্যুত্থান যদি আমরা ব্যর্থ হতাম তাহলে বেগম খালেদা জিয়া সম্মানের সাথে গেছেন, এতো বড় সম্মান তিনি পেতেন না। আমি তারককে বলবো মায়ের কাছ থেকে শিখতে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উবিনীরগের নির্বাহী পরিচালক এবং অন্তর্বতীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আখতার।

অনুষ্ঠানে ৬টি জেলার কৃষক ও কৃষানী অংশ গ্রহণ করেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ