ঢাকা | 27 August 2026

টাঙ্গাইলে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 26, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের সদর উপজেলার বাণিজ্যিক এলাকা করটিয়ায় মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে এক জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত এ সভায় বক্তারা জানান, তরুণ সমাজকে অপরাধমূলক কাজ থেকে দূরে রেখে মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার থামাতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একসঙ্গে কাজ করতে হবে। তরুণদের খেলাধুলা, পড়ালেখা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত রাখার ওপর তারা জোর দেন।

সভায় ইভটিজিং ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি অপরাধীদের আশ্রয় না দিয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তার আহ্বান জানানো হয়।

করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা সৈয়দ জাদিদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার সরোয়ার আশরাফি।

এছাড়া স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি, নারী প্রতিনিধি ও পুলিশ সদস্যরা সভায় অংশ নেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ