বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ আলোচনার লক্ষ্যে এক সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) টাঙ্গাইল শহীদ মিনারে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও টাঙ্গাইল জেলা আমীর আহসান হাবিব মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকার প্রিন্সিপাল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ওলামা বিভাগের সেক্রেটারি ড. মাওলানা খলিলুর রহমান মাদানী। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলোচক ও গবেষক মুফতি আলী হাসান উসামা।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
মাহফিলে বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনের সুমহান আদর্শ, ইনসাফভিত্তিক সমাজ গঠনে তাঁর অবদান এবং দৈনন্দিন জীবনে নবীর সুন্নাহ অনুসরণের প্রয়োজনীয়তা তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। পরিশেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।