ঢাকা | 29 August 2026

ঘাটাইল হাসপাতালের ঔষধ কেলেংকারী ’আমরা গেলে ঔষধ নাই ঔষধ কেন যমুনায়’

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 29, 2026 ইং
ছবির ক্যাপশন: ঘাটাইল হাসপাতালের ঔষধ কেলেংকারীর ঘটনায় মিনিট্রাক চালকের বিরুদ্বে চুরি মামলা দেওয়া ও গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। ছবির ক্যাপশন: ঘাটাইল হাসপাতালের ঔষধ কেলেংকারীর ঘটনায় মিনিট্রাক চালকের বিরুদ্বে চুরি মামলা দেওয়া ও গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা।
ad728
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সর সরকারি ঔষধ পিকআপভর্তি করে যমুনা নদীতে ফেলার সময় আটক হওয় পিকআপ চালককে আসামীকরায় আজ শুক্রবার সকাল ১০ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মিনিট্রাক শ্রমিকরা। তারা বিক্ষোভ মিছিল করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে অবস্থান নেয়। পরে স্থানীয় প্রশাসন ও পুলিশের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় ও হাসপাতাল থেকে চলে যায়।

অবরোধ ও প্রতিবাদ কর্মসূচি পালন করার সময় মিনিট্রাক শ্রমিকরা ‘আমরা গেলে ওষুধ নাই, ওষুধ কেন যমুনায়।’ এমন শ্লোগান দিয়ে ঘাটাইল হাসপাতালের ওষুধকান্ডে জড়িত অন্যদেরর শাস্তি দাবী করেন। তারা টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল কলেজমোড় এলাকায় প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে হাসপাতাল ঘেরাও করে। শ্রমিকরা মূলহোতাদের বাদ দিয়ে নিরাপদ পিকআপ চালক আজমত আলীকে আসামী করায় ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রæত তার মুক্তি দাবী করেন। পরে স্থানীয় প্রশাসন ও পুলিশের আশ্বাসে তারা সড়ক অবরোধ তুলে নেন ও হাসপাতাল এলাকা থেকে চলে যান।  

মিনিট্রাক চালক আজমত আলীর ভাষ্য অনুযায়ী গত বুধবার রাত ১১ টার দিকে মিনি এক ট্রাক ওষুধ যমুনার নদীতে ফেলে দিতে চেয়েছিলেন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। তাদেরকে সাথে নিয়েই যমুনা নদীর পার এলাকায় গিয়েছিলেন তিনি। ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী এলাকার যমুনা নদীর ঘাটে ট্রাকটি পৌঁছলে স্থানীয়রা তার ট্রাকটি আটক করে। 

ওষুধকান্ডে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নয়িম মোহাম্মদ সোহেল বাদী হয়ে বৃহস্প্রতিবার রাত সাড়ে ১০ টার দিকে মিনিট্রাক চালক আজমত আলীকে আসামী করে একটি চুরি মামলা দায়ের করেছেন। 

মামলায় উল্লেখ করা হয়েছে বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ট্রাক চালক আজমত আলীসহ অজ্ঞাত কয়েকজন হাসপতালের পুরাতন অব্যহৃত কোয়র্টার্সের ভেতরে রক্ষিত হাসপতালের বিভন্নি প্রকারের মেয়াদোত্তির্ণ সরকারি ওষুধ বিনা অনুমতিতে সেখান খেকে বের করে ট্রাক বোঝাই করে চুরি করে নিয়ে যায়। ওষুধ ছিল ২৫ বস্তা। যার আনুমানিক মূল্য ধরা হয়েছে দশ লাখ টাকা। আজ শুক্রবার দুুপুর ১২ টার দিকে মামলার আসামী ট্রাকচালক আজমত আলীকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়। 

ওই ঘটনায় শুধু ট্রাকচালকের বিরুদ্ধে কেন মামলা করা হল এবং এ ঘটনায় হাসপাতালের অন্য যারা জড়িত তাদের কেন মামলার আসামী করা হল না, এর প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল এবং হাসপতাল ঘেরাও করে ঘাটাইল মিনিট্রাক শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা।   

ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নঈম মোহাম্মদ সোহেল বলেন এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) আলমগীর করিবকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ কাজে হাসপাতালের অন্য কেউ জড়িত থাকলে বিধি মোতাবেক তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। 

অতিরিক্ত পুলিশ সুপার  (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবীব  বলেন, থানায় ট্রাকচালকের বিরুদ্ধে চুরির মামলা হয়েছে। মামলা হওয়ার পর রাতেই ভূয়াপুর থানা থেকে চুরি যাওয়া মালামাল ঘাটাইল থানায় নিয়ে আসা হয়েছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার কাজ চলমান রয়েছে। বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে তদন্ত কাজ চলছে। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ