ঢাকা | 26 March 2026

ভাসানী বিশ্বিবিদ্যালয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 26, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ মার্চ, ২০২৬) সকালে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।পরবিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ ক্যাম্পাসস্থ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ভাস্কর্য প্রত্যয়’ ৭১-এর পাদদেশ পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, অফিসার্স অ্যাসোসিয়েশন, তৃতীয় শ্রেণী কর্মচারি সমিতি, চতুর্থ শ্রেণী কর্মচারি সমিতি, সেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ ও জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকেও প্রত্যয়’ ৭১ এর পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও ক্যাম্পাসস্থ মন্দিরে প্রার্থনার আয়োজন করা 
হয়।
কর্মসূচিগুলোতে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, প্রক্টর, হল প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, অফিস প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ