ঢাকা | 27 October 2026

ভূঞাপুরে চার প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

কামাল হোসেন, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 27, 2026 ইং
ছবির ক্যাপশন: ভূঞাপুরে অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে অভিযান। ছবির ক্যাপশন: ভূঞাপুরে অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে অভিযান।
ad728
টাঙ্গাইলের ভূঞাপুরে পড়াশোনা না করেই দাঁতের চিকিৎসা প্রদান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, অবৈধভাবে কেক তৈরিসহ বিভিন্ন অপরাধে চার প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে উপজেলার কুঠিবয়ড়া, গোবিন্দাসী ও পাথাইলকান্দী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সংস্থাটির সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল। 

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নানা অভিযোগের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান  পরিচালনা করা হয়। এসময় কুঠিবয়ড়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে আনোয়ার মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ খাবার সংগ্রহের দায়ে কবির স্টোরকে ৫ হাজার টাকা, কুকাদাইর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরির দায়ে আনন্দ বেকারিকে ১৫ হাজার টাকা ও পাথাইলকান্দী বাজারে ভুয়া ফেরদৌসী ডেন্টাল কেয়ারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে চারটি প্রতিষ্ঠান থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, নানা অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করে চারটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ