ঢাকা | 29 October 2026

আগামী দিনে বাংলাদেশের রাজনীতি চ্যালেঞ্জের: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 29, 2026 ইং
ছবির ক্যাপশন: সখীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন মুক্তিযুদ্ব বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান। ছবির ক্যাপশন: সখীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন মুক্তিযুদ্ব বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান।
ad728
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আগামী দিনে বাংলাদেশের রাজনীতি অনেক চ্যালেঞ্জের। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আমরা ষড়যন্ত্রের মুখে আছি। কিভাবে এই জাতীয়তাবাদী শক্তিকে পরাস্ত করা যায়, কিভাবে নানা রকমের তকমা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যায়—এই ষড়যন্ত্র চলছে। একদিকে স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত, অন্যদিকে ফ্যাসিবাদীদের চক্রান্ত। এই দুই চক্রান্ত থেকে দেশটাকে পুনর্গঠন করতে জাতীয়তাবাদী যুবদলের অনেক ভূমিকা। আজ বুধবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলা ডাকবাংলো চত্বরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সখীপুর উপজেলা ও পৌর যুবদল শোভাযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করে। 

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, গত ১৭ বছরের হাসিনার ফ্যাসিবাদী রেজিমেন্টের মাধ্যমে যুবকদের নেশার দিকে ঠেলে দিয়েছে, বখাটে করে দিয়েছে, শিক্ষা বিমুখ করে দেওয়া হয়েছে। এখন জাতীয়তাবাদী যুবদলের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে— যুবকদেরকে রাষ্ট্রের পুনর্গঠনে দায়িত্ব পালনের জন্য উদ্বুদ্ধ করতে হবে। 

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল থেকে রাত পর্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করেন। এ সময় যুবদলের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা জনগণের কাছে ভোট চাইতে গিয়েছিলেন, জনগণ মৌলবাদী ও ফ্যাসিস্টদের কথা শুনে নাই। আরও কিছু রঙ্গিলা প্রার্থী এসেছিল বস্তায় বস্তায় টাকা নিয়ে, তাদের কথাও শুনে নাই। জনগণ আপনাদের বিশ্বাস করে ধানের শেষে ভোট দিয়েছে। সেই জনগণকে হতাশ করা যাবে না। 

আলোচনা সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক ফরহাদ ইকবালের সভাপতিত্বে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাবেক সভাপতি খোরশেদ আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহম্মদ কবির হাসান, সাংগঠনিক সম্পাদক এস এম সবুর রেজা, যুবদলের সদস্য সচিব নাসির উদ্দিন আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব কায়সার কাশেমসহ উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ