ঢাকা | 29 October 2026

মধুপুরে নানা আয়োজনে ”বিশ্ব হাত ধোয়া” দিবস উদযাপিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 29, 2026 ইং
ছবির ক্যাপশন: মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে আয়োজিত হাত ধোয়া প্রদর্শনীর কর্মসূচি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ছবির ক্যাপশন: মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে আয়োজিত হাত ধোয়া প্রদর্শনীর কর্মসূচি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ad728
টাঙ্গাইলের মধুপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সঠিক নিয়মে হাত ধোয়ার প্রদর্শনীর আয়োজন করা হয়। কর্মসূচির মাধ্যমে সাবান দিয়ে নিয়ম মেনে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার বিভিন্ন ধাপ তুলে ধরে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ইমরান হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খাইরুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, বিআরডিবি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, আইসিটি কর্মকর্তা আব্রারুল হক শিমুল এবং ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিয়মিত ও সঠিক পদ্ধতিতে সাবান দিয়ে হাত ধোয়া ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পর এবং দৈনন্দিন বিভিন্ন কাজের ক্ষেত্রে হাত পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। এ বিষয়ে শিশু-কিশোরদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ, সুধীজন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ