ঢাকা | 29 October 2026

টাঙ্গাইলে যুব বিভাগের ইউনিয়ন প্রতিনিধি সন্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 29, 2026 ইং
ছবির ক্যাপশন: টাঙ্গাইলে যুব বিভাগের ইউনিয়ন প্রতিনিধি সন্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের । ছবির ক্যাপশন: টাঙ্গাইলে যুব বিভাগের ইউনিয়ন প্রতিনিধি সন্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ।
ad728
 যুবকদের সন্ত্রাসের বাহন, ক্ষমতার সিঁিড় হিসেবে নয়, দেশকে সমৃদ্ধ ও আত্মমর্যাদা সম্পন্ন জাতি গঠনের যোগ্য করে গড়তে হবে। যুবকরা আজ হতাশ, চাকরি নাই, ব্যবসা নাই, কাজ নাই। এ অবস্থায় তাদের হাতে মাদক, জুয়া, অস্ত্র তুলে দিয়ে বাংলাদেশকে সন্ত্রাসের লীলাভূমিতে পরিণত করার ষড়যন্ত্র চলছে। যুবকরা এ সবকিছুতে হারিয়ে গেলে জাতির সভ্যতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব হারিয়ে যাবে। এ অবস্থায় সকল যুবকদের ভালোবাসা, স্নেহ-মমতা, উষ্ণতা দিয়ে বুকে জড়িয়ে মাদক, জুয়া, সন্ত্রাস থেকে দূরে সরিয়ে মানবসম্পদে পরিণত করতে হবে। একথা বলেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এবং কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুুব জুবায়ের। টাঙ্গাইলে জামায়াতের ইউনিয়ন যুব প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছরে বিভিন্ন সময়ে দেশ ও জাতি নানা সংকটে পড়েছে। সবশেষ সংকটে পড়ে ২০০৬ সালের ২৮ অক্টোবর চার দলীয় জোট সরকারের শেষ দিনে। শেখ হাসিনা ঢাকাসহ সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠাসহ লেলিয়ে দিয়ে ঢাকাতেই ১১ জনকে হত্যা করে রক্তের বন্যা বইয়ে লাশের উপর নৃত্য করে ভয়ংকর পৈশাচিকতা প্রকাশ করে। জনগণ এ হত্যাকান্ডের বিচার দেখতে চায়, এর বিচার না হলে আবারও ফ্যাসিবাদের তৈরি হতে পারে। ফ্যাসিবাদের সেই সূচনার সম্পাতি হয়েছে ২০২৪ এর ৫ আগস্ট আবারো ছাত্র-যুবক-জনতার জীবনের বিনিময়ে। ওই দিন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফজ্জামান বাবর, আইনশৃঙ্খলা বাহিনী সেই হত্যকান্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নিলে জাতিকে সাড়ে ১৫ বছরের ক্রসফায়ার, গুম, খুনের ফ্যাসিবাদেও বাংলাদেশ দেখতে হতো না।

বুধবার ২৮ অক্টোবর টাঙ্গাইল শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগ এ সম্মেলনের আয়োজন করে। 

জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি বোরহানুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ, আন্তর্জাতিক ইসলামী ছাত্র ও যুব ফেডারেশনের মহাসচিব ড. মোস্তফা ফয়সাল পারভেজ, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, যুব বিভাগের জেলা সাংগঠনিক সম্পাদক মো. শাহিন মিয়া, টাঙ্গাইল সদর উপজেলা যুব বিভাগের সভাপতি মো. শরীফুল ইসলাম প্রমুখ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ